স্টাফ রিপোর্টার
ইব্রাহিমপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের করা হয়েছে। গতকাল শনিবার বিকালে দামুড়হুদা উপজেলা ইব্রাহিমপুর ফুটবল মাঠে ছাদ্ররাতুল মোমিন সংঘ এর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ। উদ্বোধনী খেলায় চিতলা ফুটবল একাডেমি ট্রাইবেকারে ৪-২ গোলে মেহেরপুর জেলার রাজাপুর একাদশকে পরাজিত করে।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী।
উদ্বোধন খেলায় মেহেরপুর জেলার রাজাপুর একাদশ বনাম দামুড়হুদা উপজেলার চিতলা ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলায় ট্রাইবেকারে দামুড়হুদা উপজেলার চিতলা ফুটবল একাডেমি ৪-২ গোলে জয়লাভ করেন।
ইব্রাহিমপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রথম দিনের খেলায় চিতলা ফুটবল একাডেমির জয়লাভ



