চুয়াডাঙ্গা সদর থানায় নবাগত ওসি মারুফ রহমানের যোগদান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ রহমান।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রুহুল কবীর খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ওই অফিস আদেশে বদলির বিষয়টি উল্লেখ করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, মো. মারুফ রহমান চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তাঁকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, সদর থানার বর্তমান ওসি মো. মিজানুর রহমানকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

আদেশে বদলি করা দুই কর্মকর্তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, নবাগত ওসি মো. মারুফ রহমান শনিবার (২৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।