জীবননগর অফিস
চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কাজী গোলাম মোস্তফা হায়দারের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্মরণসভা, দোয়ার অনুষ্ঠান ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল চারটায় শহরের কাজ টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি করেন জেলা লেখক সংঘের সভাপতি ডাক্তার শাহিনুর হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য অনুরাগী রবিউল হোসেন শুকলাল। কাজী হায়দারের জীবন ও কর্মের উপর আলোচনা করেন মোহাম্মদ আলী, মুর্শিদ আলম, আব্দুল আলিম, অ্যাডভোকেট কাজী সাদরুল উলা বাবু, ইন্তাজুল ইসলাম, ফয়সাল আহমেদ, রাজিয়া আক্তার রেখা, ওমর ফারুক, নাজমুল হোসাইন প্রমুখ। আলোচনা শেষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। উপস্থাপনা করেন জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।



