চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুলের ওপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার পর উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি হাইরোড, চারতলা মোড় হয়ে আলমডাঙ্গা থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, সোমবার বিকেল ৪টার দিকে নান্নু টগর মোড়ে ছাত্রশিবিরের সাবেক চুয়াডাঙ্গা জেলা সভাপতি আরিফুল ইসলামের ওপর সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, ভাংবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, আদর্শ শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি শফিউল আলম বকুল, গাংনী-আসমানখালী থানা জামায়াতের আমির আব্বাস উদ্দিন এবং আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী।
এ সময় উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।