চুয়াডাঙ্গা নয়মাইলে মোটরসাইকেল দূর্ঘটনায় জুনাইদ নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে| মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুনাইদ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে| এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে| গতকাল রবিবার দুপুর ১টার দিকে ডাকবাংলা বাথপুকুর হারেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত জুনাইদ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি নয়মাইল এলাকার মৃত মিলন হোসেনের ছেলে|

জানা গেছে, জুনাইদ তার নানির বাড়িতে বেড়াতে গিয়ে মোটরসাইকেল নিয়ে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে| এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান| দুর্ঘটনায় নিহত জুনাইদের চার বছর বয়সী শিশু বোন আয়েশা খাতুন এবং ঝিনাইদহের শ্যামনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আরাফাত (১৫) আহত হয়েছে| স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন| দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।