চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক প্রচার

স্টাফ রিপোর্টার
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং পুশইন প্রতিরোধে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবি এর উদ্যোগে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকাল রবিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্তবর্তী জনগণকে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, ৬-বিজিবির অধিনে রয়েছে চুয়াডাঙ্গা ও হেরপুর জেলার সীমান্ত এলাকা। এ সীমান্ত দিয়ে বিএসএফ মাঝে মাঝে পুশ ইনের চেষ্টা চালায়। পুশ ইন প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় মাইকিংসহ জনসতেনতা কার্যক্রম শুরু করেছে।  প্রচারকালে জানানো হচ্ছে সীমান্তবর্তী এলাকার জনগণকে অপরিচিত বা সন্দেহজনক কোনো ব্যক্তি, দল বা কর্মকাণ্ড পরিলক্ষিত হলে নিজ উদ্যোগে কোনো ব্যবস্থা না নিয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি পুশইনের শিকার হয়ে কোনো ব্যক্তি সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।