স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ এবং কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি আভিযান চালিয়ে এসব মাদক ও কীটনাশক উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১৫-আর এর নিকটে মাটিলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ১১ বোতল ভারতীয় মদ ও ৩৮ বোতল নেশাজাতীয় সিরাপ (ঊংশঁভ) আটক করা হয়। এর আগে বুধবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৩-এস এর কাছে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ১১৫ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ ও কীটনাশক উদ্ধার



