চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্স  অংশগ্রহণ করেন।
প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে কীট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। কীট সামগ্রী পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার  সন্তোষ প্রকাশ করেন এবং প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভাণ্ডার হতে প্রয়োজনীয় মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মালামাল সংক্রান্ত কোনো সমস্যা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।
সালামী গ্রহণ ও কীট পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সদাচরণসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।