স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে সালামি গ্রহণের পর অভিবাদন মঞ্চ থেকে প্যারেড পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস।
প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস ও টার্ন আউট পর্যবেক্ষণ করা হয়। এসব ক্ষেত্রে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের ‘জিএস’ (গুড সার্ভিসেস) মার্ক দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচিত সদস্যদের অর্থ পুরস্কারও প্রদান করেন পুলিশ সুপার।
প্যারেড পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলায় সন্তুষ্টি প্রকাশ করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। পুলিশ সুপার তার বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং খুলনা রেঞ্জের ডিআইজি প্রদত্ত বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন এবং সেগুলো যথাযথভাবে অনুসরণের বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত



