পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র কুশোডাঙ্গা কমিউনিটি ক্লিনিক ও কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান। এ সময় তিনি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, সেবার মান ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে তিনি কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কুশোডাঙ্গা কমিউনিটি ক্লিনিক ও বিদ্যালয় পরিদর্শনে ইউএনও



