স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তাবিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে প্রস্তাবিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে। ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ আগষ্ট, ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবী/ আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৮ আগষ্ট, প্রাপ্ত দাবী/ আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগষ্ট এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগষ্ট।
স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং স্থাপনা নীতিমালা-২০১৫ এবং ২৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত নীতিমালা অনুযায়ী জেলা নির্বাচন অফিসার জেলার চারটি উপজেলা পরিষদে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তকরণের নিমিত্তে খসড়া ভোটকেন্দ্রের তালিকা সর্বসাধারণের অকগতির জন্য প্রকাশ করা হয়েছে।
প্রস্তাবিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা সম্পর্কে দাবী, আপত্তি ও সুপরিশ সমূহের আবেদন (যদি থাকে) সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করতে হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ, আলমডাঙ্গা উপজেলার  ১৫ টি ইউনিয়ন পরিষদ, দামুড়হুদা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ এবং জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা পৌরসভা, দর্শনা পৌরসভা ও জীবননগর পৌরসভা অন্তভূক্ত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।