দর্শনা অফিস
দর্শনা বাজার এলাকা হতে ৪ জন মাদক সেবনকারীকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। আটককৃতদেরকে ডোপ টেস্ট মিললো মাদক সেবনের প্রমান। সামারি ট্রাইলে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। পরবর্তীতে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামারি ট্রাইলে সাজা প্রদান করেছে।
পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই আলমগীর কবির সঙ্গীয ফোর্স নিয়ে গত সোমবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা কেরুজ মিলপাড়া বাজার মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যাওয়ার চেস্টাকালে পুলিশের হাতে ৪ জন আটক হয়। আটককৃতরা দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়ার ফিরোজ খানের ছেলে ফেরদৌস খান (২৩) একই পৌরসভাধীন রেল কলোনী পাড়ার মৃত রবজেল হোসেনের ছেলে আসমাউল হাসান (২৪), দর্শনা মিলপাড়ার আসলাম হোসেনের ছেলে রায়হান হোসেন (২১) ও মোবারকপাড়ার ঝন্টু মালিথার ছেলে রাকিবুল ইসলাম মানিক (১৯)।
পরে আটকককৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে আসামীদদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে আদালত আসামী ফেরদৌস খানকে ৭ দিন কারাদণ্ড এবং এক ৫ শত টাকা জরিমানা অনাদায় আরও ২ দিন কারাদণ্ড, আসমাউল হাসান, রায়হান হোসেন (২১) ও রাকিবুল ইসলাম মানিকদের সকলকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ৫ শত টাকা জরিমানা অনাদায় ৩ দিন কারাদণ্ড প্রদান করেন।
দর্শনায় পুলিশের অভিযানে ৪ জন আটক ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মেলায় কারাদণ্ড-জরিমানা



