আলমডাঙ্গায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ভাংবাড়িয়া ফুটবল একাদশের জয়লাভ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ভাংবাড়িয়া ফুটবল একাদশ ১-০ গোলে কুমারী একাদশ পরাজিত করে। গতকার রবিবার বিকেলে আলমডাঙ্গা এটিএম মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্পোর্টস একাডেমীর সভাপতি শেখ নুর মোহাম্মদ  হোসাইন টিপু, বিশেষ অতিথি ছিলেন জি, এ থানার আমির মোহাম্মদ আব্বাস উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি বিলাল হোসেন, রাশেদ মামুন, স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু।
খেলার শুরুতে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ছন্দ ফিরে আসে। উভয় দলই রক্ষণভাগ সামলে পাল্টা আক্রমণের কৌশল নেয়। ফলে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি হয়নি। কুমারী একাদশ ১ গোল হজমের পর সমতায় ফেরার জন্য খেলোয়াররা একাধিক আক্রমণ চালান। তবে শেষ পর্যন্ত তারা পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ সোহাগ আলী। ধারাভাষ্য দেন জাকারুল্লাহ শারাফাত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।