চুয়াডাঙ্গা জজ কোর্টের তরুণ আইনজীবী রোকনুজ্জামানের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জজ কোর্টের তরুণ আইনজীবী রোকনুজ্জামান রোকনের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জজকোর্টে কোর্ট রেফারেন্স ও এরপর আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের সভাপতিত্বে কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন। কোর্ট রেভারেন্সে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ মসলেম উদ্দিন -১।
পরে আইনজীবী সমিতি মিলনায়তনে রোকনুজ্জামানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইব্রাহিম। আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মারুফ সরোয়ার বাবু (পিপি) শোকসভায় সভাপতিত্ব করেন। এ সময় মরহুম রোকনের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন অ্যাড: আব্দুস সামাদ, জিপি অ্যাড আব্দুল খালেক, নারী শিশু পিপি এম এম শাজাহান মুকুল, অ্যাডঃ সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আসম আব্দুর রউফ, ফজলে রাব্বী সাগর, নাজমুল হাসান লাভলু, তালিম হোসেন, তসলিম উদ্দিন ফিরোজ, আফজালুল হক, তুহিন আহমেদ-১, মখলেছুর রহমান, হাসিবুল ইসলাম, কামাল, আহসান কবীর বাদশা, সাইফুল ইসলাম সাফী, শামীম শাহরিয়ার তপু, ওবায়দুল্লাহ শীহাব, আলামীন মোহাম্মদ ও  মরহুমের ছোট ভাই রিফাত।
অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)। অনুষ্ঠান শেষে মরহুমার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট আলহাজ্ব মসলেম উদ্দিন -১।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।