তিতুদহে গাঁজাসহ আটক এক ব্যক্তির সামারি ট্রাইলে কারাদণ্ড

দর্শনা অফিস
দর্শনার তিতুদহে গাঁজাসহ আটক আরিফ আলীর সামারি ট্রাইলে কারাদন্ড ও জরিমানা দিয়েছে আদালতের বিচারক। পরশু শুক্রবার রাত পৌনে ১১টার দিকে দর্শনার বড়সলুয়া গ্রাম হতে গাঁজাসহ আটক আরিফ আলীকে আটক করা হয়। পরে আটককৃতকে চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামারি ট্রাইলে সাজা প্রদান করে।
পুলিশ জানায়, সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই অরূপ কুমার কর পরশু শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গ্রামের জনৈক মশিয়ারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১০ গ্রাম গাঁজাসহ আরিফ আলীকে (৩০) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আরিফ আলীচুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামের হরিতলা পাড়ার মৃত বাবর আলীর ছেলে।
পরবর্তীতে আসামীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে চুয়াডাঙ্গা জেলা আদালতে হাজির করা হলে আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামী আরিফ আলীকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫ শত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।