জীবননগরে মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিল উপজেলা প্রশাসন

জীবননগর অফিস :
জীবননগর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণির প্রথম স্থান অর্জনকারী ৩১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জীবননগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং তাদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত সহজ হবে, সময় সাশ্রয় হবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। তারা আশা প্রকাশ করেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলে আরও অনুপ্রাণিত করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।