চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বেসরকারি মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো-এর জেলা প্রতিনিধি শাহ আলম সনি। মাছরাঙা টেলিভিশনের চুয়াডাঙ্গা স্টাফ রিপোর্টার ফাইজার চৌধুরীর সভাপতিত্বে এবং দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি (চুয়াডাঙ্গা জেলা ইউনিট)-এর সাধারণ সম্পাদক হুসাইন মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি (চুয়াডাঙ্গা জেলা ইউনিট)-এর সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, দৈনিক আজকের চুয়াডাঙ্গা-এর সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন বলেন, “মাছরাঙা টেলিভিশন শুরু থেকেই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছে। তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে দেশের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।” বিশেষ অতিথি শাহ আলম সনি বলেন,
“সংবাদপত্র ও টেলিভিশনের মূল শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। মাছরাঙা টেলিভিশন দীর্ঘ ১৫ বছর ধরে সেই বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সক্ষম হয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই অঙ্গীকার ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা।” বাংলাদেশ সাংবাদিক সমিতি (চুয়াডাঙ্গা জেলা ইউনিট)-এর সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, “গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ প্রচার নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। মাছরাঙা টেলিভিশন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
দৈনিক আজকের চুয়াডাঙ্গা-এর সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ স্মৃতিচারণ করে বলেন, “মাছরাঙা টেলিভিশন যখন যাত্রা শুরু করে, তখন থেকেই চ্যানেলটির সঙ্গে আমার এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে ‘রাঙা সকাল’ এবং বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘ময়ূরী’ আমি নিয়মিত দেখতাম। আজও সেই স্মৃতিগুলো মনে আছে।
অনুষ্ঠানের শেষ পর্বে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন রতন, দৈনিক যুগান্তর-এর জেলা প্রতিনিধি ও ছড়াকার আহাদ আলী মোল্লা, দৈনিক পশ্চিমাঞ্চল-এর নির্বাহী সম্পাদক রুবায়েত বিন আজাদ সুস্তির, নিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি জামান আখতার, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, স্টার নিউজ-এর জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, দৈনিক মাথাভাঙ্গা-এর স্টাফ রিপোর্টার শামসুজ্জামান রানা, দৈনিক মাথাভাঙ্গা-এর ডেস্ক ইনচার্জ আশরাফুল আলম (আলম আশরাফ), এনটিভি অনলাইন প্রতিনিধি আব্দুল্লাহ হক, ফেস দ্য পিপল-এর প্রতিনিধি নাজিয়াত হোসেন, দৈনিক আমাদের সংবাদ-এর স্টাফ রিপোর্টার বালাদুল আমিন, সাংবাদিক মিরাজ, জহির রায়হানসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।