স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর অনুশীলন দেখতে পুরাতন স্টেডিয়ামে এলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি। গতকাল গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এসে প্রায় ৩ ঘন্টা খেলোয়ার ও ডিএসএ কর্মকর্তাদের সাথে নানান বিষয়ে কথা বলেন।
এমপি রাসেল ফুটবল খেলোয়াড়দের ডেকে ডেকে তাদের নাম পরিচয় জানার পাশাপাশি খেলার প্রতি আগ্রহ বাড়ানো ও অনুপ্রেরণামূলক কথা বলেন। কিছুক্ষণ পর মাঠে উপস্থিত হন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। এছাড়া উপস্থিত হন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিম উল হাবিব সেলিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সাবেক কৃতি ফুটবলার মিজানুর রহমান মানিক, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা যুবদলের সম্পাদক সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য মাসুম বিল্লাহ, জেলা যুবদলের সদস্য শাহাবুদ্দিন, যুবদল নেতা শামীম, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর, সেনেটারী ইন্সপেক্টর নার্গিস আক্তার , ক্রীড়া সংগঠক ইসলাম রকিব, থানা যুবদলের আহবায়ক মতিউর রহমান মিশর, যুবদল নেতা সাবেক ফুটবলার নাজমুল হক শান্ত, বাবু মুন্সী, তরিকুল ইসলাম তরু, রিমন প্রমুখ।
অনুশীলন শেষে জেলা প্রশাসক গোল্ডকাপ-২০২৬ প্রস্তুতি উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরুর আগে চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার দু-দলের খেলোয়াড়দের ডেকে নিয়ে তাদের সাথে খেলাধুলা বিষয়ে খোলামেলা কথা বলেন। সেই সাথে খেলোয়াড়দের আর্থিক সুবিধা দেয়ার ব্যাপারেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলার যেকোনো জায়গায় যেকোনো ধরনের খেলাধুলার জন্য ব্যবহৃত ফুটবল ও অন্যান্য সরঞ্জাম দেওয়ারও অঙ্গীকার করেন। একই সাথে তিনি বলেন গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গা ১ ও ২ আসন মিলে ৪৪ টি বাইসাইকেল ও চল্লিশ সেট জার্সি ৯৯টি ফুটবল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রও যে কোনো ধরনের খেলাধুলা ও খেলার সাথে জড়িত খেলোয়াড় ও সংগঠকদেরকে সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে জানান। তিনি আরো বলেন, আসন্ন চুয়াডাঙ্গা জেলা প্রাসশক গোল্ড কাপ ফুটবলের জন্য মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন, মাটি ভরাট ও টুর্নামেন্ট সফল করার জন্য প্রয়োজনীয় সব ধরনের কাজে সহযোগিতা করা হবে। খেলোয়ারদের সাথে কুশল বিনিময় শেষে অতিথিবৃন্দ চলে আসেন গ্যালারিতে। পরে প্রস্তুতিমূলক ম্যাচটি উপভোগ করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুশীলন দেখতে পুরাতন স্টেডিয়ামে এলেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এমপি



