চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নিয়ে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়| এতে চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কী কী গুণ থাকা দরকার, করণীয় এ বিষয়ের উপর বক্তব্য রাখেন|
তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে জয় লাভ করতে হলে ৩টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে (১) আল্লাহর সাহায্য (২) প্রার্থীর ব্যক্তিগত গুণ ও (৩) সংগঠন মজবুত থাকতে হবে| তিনি মজবুত সংগঠনের গুণাবলী সম্পর্কে বলেন সকল ওয়ার্ডে ইউনিট চালু থাকা, নতুন কমিটি করা, অভ্যন্তীন পরিবেশ ঠিক রাখা, জামায়াত কর্মীদের সমাজ কর্মীতে পরিনত করা|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীর ইতিহাস বিষয়ে আলোচনা রাখেন যশোর কুষ্টিয়া-অঞ্চলের টিম সদস্য কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আলী মুহসীন বলেন, ¯^াধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ খুন হলে ৬৮ হাজারে গ্রামে গড়ে ৪৪ জন হত্যা ও ৩ জন ধর্ষণ হয়| এটা কী সম্ভব? তিনি বলেন ১৯৭১ সালে ক্ষমতায় ছিল মুসলিম লীগ| তাই সে সময়  হত্যার ৮৫% মুসলিম লীগ ও বাকী আওয়ামীলীগ জড়িত| সারা দেশের মধ্যে জামায়াতের একমাত্র আসামি করা হয়েছিল কুষ্টিয়ার তৎকালীন অ্যাড. সাদ আহমেদকে| তিনি বলেন ১৪ ডিসে¤^র  পাকিস্তান ˆসন্যদের জীবন নিয়ে ফিরে যেতে পারবে কীনা শংকিত ছিল| ঐ দিন ভারতের চক্রান্তে ১৮ জন বুদ্ধিজীবি গুম ও হত্যা করা হয়| জহির রায়হানও তাদের মধ্যে একজন|
জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান পরিচালনায় শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন মাওলানা আজিজুর রহমান| এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য মাসুূদ পারভেজ রাসেল| অনুষ্ঠানের  শুরুতেই দারসুল কুরআন পেশ করেন জেলা নায়েবে আমির  মাওলানা আজিজুর রহমান|
অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ৪ উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, ৩ মেয়র প্রার্থী, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, থানা আমীর, সেক্টেটারি ও জেলা কর্ম পরিষদ সদস্যগণ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।