স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কেদারগঞ্জের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। আয়কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মইন উদ্দিন মইনুলের সভাপতিত্ব সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আলহাজ্ব সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।
বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন। খসড়া বাজেট অনুমোদন ও গঠনতন্ত্র সংশোধনের ৩টি বিষয়ের ওপর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। একটি অডিট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে এমএম শাহজাহান মুকুল। সদস্য হিসেবে আ.স.ম. আব্দুর রউফ ও মো. বদিউজ্জামান রয়েছেন। এ কমিটি তিন দিনের মধ্যে অডিট রিপোর্টের প্রতিবেদন পেশ করবেন। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী চলতি মাসের ৩১ জুলাইয়ের মধ্যে সাধারণ সভা অনুষ্ঠানের কথা থাকলেও অনিবার্য কারণে আগামী ১৫ আগষ্টের মধ্যে অনুষ্ঠিত হবে।
সভায় সহ-সভাপতি এমএম শাহজাহান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরানুল আহমেদ ও একলাছুর রহমান কাজল , কার্যনির্বাহী সদস্য সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, আকসিজুল ইসলাম রতন, আ.স.ম. আব্দুর রউফ, রফিকুল ইসলাম ও আফজালুল হক আফজাল উপস্থিত ছিলেন। প্রসঙ্গত : ২০২৬-২০২৭ অর্থবছরে চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
চুয়াডাঙ্গা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত



