আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে হাসিনা খাতুন (৬৫) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন তিনি আত্মহত্যা করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রেলস্টেশনের সিগন্যাল রুমের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই হাসিনা বেগম মুন্সিগঞ্জ রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মহামন্দা লোকাল ট্রেন স্টেশনে প্রবেশের সময় তিনি রেললাইনে মাথা রেখে আত্মহত্যা করেছেন। ঘটনাটি কয়েকজন শিক্ষার্থীর নজরে পড়লে তারা তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের কথা না শুনে তিনি রেললাইনে মাথা রাখার ফলে ট্রেনটি তার ঘাড়ের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত হাসিনা বেগম মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের মৃত আজগার আলীর স্ত্রী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
মুন্সিগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু



