স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সামনে থেকে দিনে দুপুরে এক সাইকেল চোরকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় এলাকাবাসী সাইকেলসহ চোরকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়। আটক সাইকেল চোর চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার লাল মিয়ার ছেলে রায়হান মন্ডল (৪৫)।
জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাহিত্য পরিষদ সামনে থেকে রায়হান মন্ডল নামে এক চোর সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় জনগন সাইকেল চোর রায়হানকে আটক করে উত্তম মাধ্যমে দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে একটি মেরুন রংয়ের বাই সাইকেলসহ চোরকে আটক থানায় নেয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৭৯/৫১১ ধারায় সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



