ঘুঘরোগাছি জামে মসজিদে উন্নয়ন প্রকল্পের ৩ লাখ টাকার চেক বিতরণকালে এমপি রুহুল আমিনসরকারি অর্থ পেতে তদবির নয়, আমি নিজেই পৌঁছে দেব

আন্দুলবাড়ীয়া প্রতিনিধি


চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ পেতে সাধারণ মানুষকে কারও কাছে তদবির করতে হবে না। জনগণের প্রাপ্য সরকারি অর্থ নিজেই গ্রামে গ্রামে পৌঁছে দেওয়াকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলার ঘুঘরোগাছি গ্রামের জামে মসজিদে সর্বজনীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৩ লাখ টাকার চেক মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রুহুল আমিন বলেন, সরকারি অর্থ পেতে আমার কাছে বা আমার নেতাকর্মীদের কাছে তদবির করার প্রয়োজন নেই। আপনাদের প্রাপ্য অর্থ আমি নিজেই গ্রামে গ্রামে পৌঁছে দেব। এটা আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। জনগণের কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, তা আজীবন ধরে রাখতে চাই।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা আইসিটি সম্পাদক হারুন অর রশিদ, ডা. রফিকুল ইসলাম, মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাঈদ হাসান বাপ্পী, ইব্রাহিম হোসেনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।