জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, অপূর্ব
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজন আগামীকাল শনিবার শেষ হবে। এর আগে সকাল ১০ টায় সারাদেশে একযোগে ৬৪ জেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা শিল্পকলা একাডেমীর ক্ষুদে শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান “চল, চল, চল” পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সংগীত, আবৃত্তি, নৃত্যসহ নজরুলের জীবন, কর্ম ও সৃষ্টিকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা প্রশাসক ভারপ্রাপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  নয়ন কুমার রাজবংশী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল্লাহ হাবিব সেলিম, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলাউদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক  সিদ্দিকুর রহমান সাবেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.মুন্সী আবু সাঈফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শাহ আলম সনি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হিরন উর রশিদ শান্ত ও মনোয়ারা খুশি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।