আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা আনন্দধাম দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়নে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী সমাজসেবক হাসিবুল হক লিপু, অনুদানসহ অব্যাহত সহায়তার আশ্বাস। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দধাম দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হাসিবুল হক লিপুর পক্ষ থেকে মসজিদের উন্নয়ন তহবিলে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তাঁর অনুসারী ও সহযোদ্ধারা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, এটি হাসিবুল হক লিপুর প্রথম সহযোগিতা নয়। এর আগেও তাঁর পক্ষ থেকে মসজিদের জন্য একটি মাইকসহ আধুনিক সাউন্ড সিস্টেম প্রদান করা হয়েছে। এছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের এক বছরের বেতন বহনের দায়িত্ব গ্রহণ করে তা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠান শেষে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও এলাকাবাসী হাসিবুল হক লিপুর জন্য বিশেষ দোয়া করেন।
আলমডাঙ্গার আনন্দধাম জামে মসজিদের পাশে মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু



