মেহেরপুর অফিস
দুইদিন পর আবারো মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে আবারও ১০ জনকে পুশইন প্রতিরোধ করা হয়েছে। সোমবার সকালে বিজিবি ও স্থানীয়রা এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলে বলে জানাগেছে। পুশইন হওয়া ঐ ১০ জন এখনও সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে অবস্থান করলেও তাদের দেখা মেলেনি।
অপরদিকে সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অস্থিরতা বেড়েছে। অপরদিকে সকাল সাড়ে ৮ টার দিকে ভারতের গান্ধিনা ফুলবাড়ি ক্যাম্পের গেট খুলে বিএসএফ সদস্যরা আসে সীমান্তের ১৪৬ নং পিলারের ৭ নম্বর সাব পিলারেরর কাছে। এতে আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের মাঝে। দুপুরে বিজিবি-বিএসএফের সাথে পতাকা বৈঠক হলেও তা অমিমাংসিতভাবে শেষ হয়। তবে কাটাতারের এপারে বিএসএফের টহল বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামের মানুষের মাঝে।
মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা



