স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্যের প্রচার রোধে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, ফেসবুকের মাধ্যমে বেশি অপতত্য ছড়িয়ে পড়ছে। বর্তমান সমাজে স্মার্টফোনের ব্যাবহার বেশি হওয়ায় মানুষ ইন্টারনেট দুনিয়ায় আসক্তিতে পড়ে যাচ্ছে। মাদকের চেয়ে এই মোবাইল ফোনের আসক্তি বেশি ভয়াবহ। সমাজের বিভিন্ন অপরাধের মূল এই মোবাইল ফোন ও ইন্টারনেট।
সভায় অবিভাবকেরদের কঠোর নজরদারি ও ধর্মীয় অনুশাসনের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যে কোন তথ্যের সঠিক সত্যতা না পাওয়া অবধি শেয়ার করা থেকে বিরত থাকার বিষয়ে বিশেষ ভূমিকা রাখতে বলা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমরা যারা ব্যাবহার করি, আমাদের উচিত গুজব গুলোকে এড়িয়ে চলা। যে কোন তথ্য পাওয়া মাত্রই শেয়ার না করা। তথ্যের সত্যতা আগে নিশ্চিত করতে হবে। তথ্যের ফ্যাক্ট চেক করা খুবই জরুরি। বিশেষ বড় কোন ঘটনার ক্ষেত্রে গুগল ও বিভিন্ন জাতীয় পত্রিকা বা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আগে কনফার্ম হতে হবে তারপর শেয়ার করতে হবে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, বর্তমানে আমরা সকলেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাবহার করি। এমন কোন পরিবার নেই যেখানে কেউ না কেউ কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাবহার করিনা। এই সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যে অপপ্রচার করি, সেটা কিন্তুু না বুঝে কিংবা ভুল করে করি তা কিন্তুু নয়। বরং এটা এমন একটি বিষয় যেটা দুটো দেশে যুদ্ধ বাধিয়ে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার করে তারা মানুষ হিসেবে খুবই নিকৃষ্ট মন মানসিকতার। কারন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করবে না। আমাদের অনেক সচেতন থাকতে হবে সোসাল মিডিয়া ব্যাবহারের ক্ষেত্রে।
এসময় সভায় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা পিআইও নাহিদা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন, সদর উপজেলার পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার মেহেদী হাসান, তথ্য সেবা কর্মকর্তা আফলাতুন ইসলাম প্রমুখ।
চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয় শীর্ষক সভা



