চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তিথি মিত্র। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়া, বাল্যবিবাহ প্রতিরোধ, কৃষি সার সুষ্ঠু ভাবে বণ্টন ও চোরাচালা মানবপাচার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, সদর উপজেলা দিগড়ী হ্যালিপেড মাঠটি খেলা ধুলার জন্য মাঠ তৈরি করা যায় কি না এ বিষয়ে সভায় আলোচনা উঠে আসে। প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও মিনি স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করছে সরকার। কৃষি সার বিতরণে বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সহযোগীতা নিয়ে সার বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়। মাদক নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও তৎপরতার মাধ্যমে মাদক বন্ধ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র বলেন, অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। উপজেলা প্রশাসন মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করবে না। তরুণ প্রজন্মকে রক্ষা করতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান আরও জোরদার করতে হবে। শুধু আইন দিয়ে নয়, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনপ্রতিনিধি ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। চুয়াডাঙ্গাকে একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সংবাদকর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থাকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান ও  প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।