স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ ও ইমিটেশন উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালান পণ্য আটক করে।
৫৮-বিজিবি জানায়, গতকাল সোমবার ভোর ৫টার দিকে উপজেলার লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৭-আর এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র মেইন পিলার ৬০/২৯-আর এর নিকট চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৯৯০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। একই দিন বেলা ১২টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর নিকট চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন ইমিটেশন উদ্ধার করা হয়।
মহেশপুরে আসামীবিহীন ভারতীয় মদ ও ইমিটেশন উদ্ধার



