আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা টেকভিশন একাডেমি এন্ড এডমিশন কেয়ারের উদ্যোগে এস,এস,সি ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা চারতলা মোড়ের সেফ এন্ড সুপার ফুডের কনফারেন্স রুমে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকভিশন একাডেমি এন্ড এডমিশন কেয়ারের পরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন শুভ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড,আবু সালেহ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আল আরাফা হসপিটালের পরিচালক বিশ্ব সমাজসেবক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, তহিম আফরোজ মডেল স্কুলের পরিচালক আরিফ জামিল, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস। তহিম আফরোজ মডেল স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা নান্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আবু জাফর, শিক্ষার্থী ইলিয়াস উদ্দিন, তাসনিম জাহান প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল স্মরণীয় ও আবেগঘন, যা বিদায়ী শিক্ষার্থীদের মনে আজীবন দাগ কেটে থাকবে। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলমডাঙ্গায় এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত



