গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামের এক কৃষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ| শনিবার সকালে বাড়ির ধানের গোলার পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে গাংনী পুলিশ| মিজানুর রহমান গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামের নজের আলীর ছেলে|
বাড়ি মালিক মিজানুর রহমান জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে রাখা ধানের গোলার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা আকৃতির বস্তুটি দেখতে পায়| বিষয়টি সন্দেহজনক হওয়ায় থানায় ফোন দিয়ে জানানো হয়| পরে গাংনী থানা পুলিশ একটি টিম বোমাটি উদ্ধার করে নিয়ে যায়| তবে কে বা কারা কি কারনে তার বাড়িতে বোমা রেখেছে এ বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে| কেউ হয়তো ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে| এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।