জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিতচুয়াডাঙ্গায় ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন জেলাব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালিত হতে যাচ্ছে। জেলায় এবার ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জনকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৫৪১ জন শিশুকে ১ টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল ও ১-৫ বছর বয়সী ১ লাখ ২৮ হাজার ৩০৪ জন শিশুকে নীল রঙ্গের এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৮টি স্থায়ী কেন্দ্র ও ৮৯৬ টি টিকাদান কেন্দ্র থেকে এসব টিকা খাওয়ানো হবে।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ। এ সময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে প্রেজেনটেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. সাজিদ হাসান।
সভায় চুয়াডাঙ্গার সিভিল সার্জন উপস্থিত সাংবাদিকদের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে বলে জানান। এ সময় তিনি বলেন, আগামী ২৮ শে জুন জেলা ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হবে। ৮টি স্থায়ী কেন্দ্র ও ৮৯৬ টি টিকা দান কেন্দ্র থেকে শিশুদেরকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এই ভিটামিন এ প্লাস শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রত্যেকটি শিশুর শরীরের ভিটামিন এর চাহিদা রয়েছে। এ সকল ভিটামিনের অভাবে শিশুরা নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। তাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রত্যেকটি শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো নিশ্চিত করতে হবে। ক্ষেত্রে জেলাবাপী ব্যাপক প্রচার-প্রচারণার প্রয়োজন। তাহলে প্রত্যেকটি শিশুকে ভিটামিন এর আওতায় আনা সম্ভব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারন সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম , সাধারন সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, এটিএন বাংলা প্রতিনিধি রফিক রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দার, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ উদ্দিন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি জামান আখতার, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দেশ টিভির জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।