মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। এসময় কৃষকদের মাঝে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএই পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে কৃষকদের কৃষি কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চারজন কৃষকের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়। এসব যন্ত্র কৃষি উৎপাদন কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়াও বক্তারা বলেন কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মু. আলম হুসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ও কৃষি সরঞ্জাম বিতরণ



