ফার্মপাড়া বিএডিসি শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
ফার্মপাড়া বিএডিসি শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গা ফার্মপাড়া বিএডিসি শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন এর নেতা আশাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মো শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তার  বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম। সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন আলী, বাদল হোসেন, শরীফ উদ্দিন,  জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সান, শ্রমিক নেতা মনজুর আলী, আরিফ হোসেন, আশাদুল, সেন্টু। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বিএডিসি  ফার্ম মসজিদে এর পেশ ইমাম ইবাদত হোসেন। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।