মেহেরপুর অফিস
“এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না| যারা বসবে তাদের সমস্যা আছে| এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না”| এমন হুমকি মূলক লেখা স¤^লিত একটি চিরকুট এবং একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ| গতকাল বুধবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিস¤^লিত ওই চিরকুটটি উদ্ধার করা হয়|
দোকানী শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ব্যবসা-বাণিজ্য শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান| বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান| পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করে|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে| ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে|
গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার



