আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুন শনিবার বিকেল ৪ ঘটিকায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য আরও বেশি দক্ষ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কুরআন ও হাদিস নিয়মিত অধ্যয়ন এবং সাহাবাদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, এবং আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ও ডাউকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কর্মী প্রশিক্ষণ জোরদার করা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত



