দর্শনা অফিস
দর্শনা রেলবাজারের একটি মোবাইল শোরুম থেকে মোবাইল ফোন চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক নারীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে দর্শনা রেলবাজারে রজমান আলীর মোবাইল শোরুম থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে ১০ জুন দুপুর দেড়টার দিকে ওই এলাকা থেকে অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী রেশমা বেগম ওরফে চম্পা (৪৩) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে এবং বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানিয়েছে এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে শনাক্ত দর্শনা রেলবাজারে মোবাইল চুরির ঘটনায় নারী গ্রেফতার



