আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও গোবিন্দপুর মাঠপাড়ার বাসিন্দা মকবুল হোসেন ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন তিনি আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার সকাল ৯টায় আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে এবং জানাজায় অংশগ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আলমডাঙ্গার সাবেক কাউন্সিলর মকবুল হোসেনের ইন্তেকাল



