স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আসামীদের আটক করে। পরে ভাম্রমান আদালতের মাধ্যমে প্রত্যেক আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলো দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মোঃ আলম সরদার (৬৯), দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের মোঃ শাকিল হোসেন (২৬), চুয়াডাঙ্গা হাতিকাটা পূর্বপাড়ার মোঃ আফনাজ হোসেন (৩১) ও দৌলতদিয়ার বঙ্গজপাড়ার মোঃ আতিয়ার রহমান(৭০)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৭০ গ্রাম গাঁজাসহ উপরোক্ত ৪ আসামীকে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম ও এস এম আশিস মমতাজ আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। একই সাথে করা হয় অর্থদন্ড।
চুয়াডাঙ্গায় ৭০ গ্রাম গাঁজাসহ ৪ জন আটক, জেল ও জরিমানা



