সনাতন ধর্মাবলম্বী ২৫ পরিবারকে খাসি উপহার দিলেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার রিজন হোসেন

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী ২৫টি পরিবারের মাঝে খাসি ছাগল উপহার দিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রদল নেতা খন্দকার রিজন হোসেন।

সম্প্রীতি, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। ঈদকে সবার উৎসব হিসেবে বিবেচনা করে তিনি এসব পরিবারের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার সামগ্রী পৌঁছে দেন।

এ সময় স্থানীয়রা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাত্রদল নেতা খন্দকার রিজন হোসেন বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।