স্টাফ রিপোর্টার
ঈদের আনন্দে দামুড়হুদার কুড়ুলগাছির রাইসার বিলে উপচে পড়া ভিড়, প্রকৃতির সৌন্দর্য আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে প্রিয়জনদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে।
ঈদে শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে প্রাণ ফিরে পেয়েছে রাইসার বিল। নগরজীবনের কোলাহল, ইট-কাঠের বদ্ধ দেয়াল আর ব্যস্ততার একঘেয়েমি পেছনে ফেলে স্বস্তির খোঁজে মানুষ ভিড় করছে দামুড়হুদার রাইসার বিলে। তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর, সব মিলিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছে বিলের চারপাশ।
দামুড়হুদার রায়েশার বিল ঘুরে দেখা গেল দশনার্থীদের গান-বাজনার তালে তালে নাচ ও উচ্ছ্বাস। এবার ঈদুল আযহাকে কেন্দ্র করে নৌকা, বিভিন্ন ধরনের বল খেলা স্পিড খেলা নৌকায় ঘোড়া বোটসহ প্রতিটি রাইডে ভিড় এবং ছোটখাটো মেলার মতো দোকান ছিল চোখে পড়ার মতো।



