ইসলামী ব্যাংকের সুশাসন ও গ্রাহক আস্থা ফেরাতে ৪ দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন-স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম| গতকাল রবিবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়| পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়| স্মারকলিপিতে গ্রাহকবৃন্দ ব্যাংকের বর্তমান পরিচালনা ও সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন|
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময় দেশের সবচেয়ে আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক ধারাবাহিক রাষ্ট্রীয় হস্তক্ষেপ, অনিয়মিত ঋণ বিতরণ এবং জোরপূর্বক নিয়ন্ত্রণ গ্রহণের কারণে এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে| বিশেষ করে, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী ‘এস আলম গ্রুপ’ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাংকের সুশাসন সম্পূর্ণ ভেঙে পড়ে| প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়ায় ব্যাংক খাতে নজিরবিহীন আর্থিক ক্ষতির সৃষ্টি হয়েছে, যা কোটি গ্রাহকের আমানত ও আস্থাকে চরম ঝুঁকিতে ফেলেছে|
গ্রাহকরা অভিযোগ করে বলেন, ব্যাংকের ভেতর পুনরায় অস্থিতিশীলতা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে| সম্প্রতি কোনো কারণ ছাড়াই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে| এর ফলে গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক ˆতরি হয়েছে এবং অনেকে ব্যাংক থেকে আমানত উত্তোলন শুরু করেছেন, যার ফলে ব্যাংকের ডিপোজিট অবিরতভাবে কমছে| গ্রাহক প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে ব্যাংকের যেকোনো অনাকাংখিত পরিণতির জন্য পরিচালনা পর্ষদ দায়ী থাকবে| ব্যাংকের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে স্মারকলিপিতে ৪টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়| এমডির ছুটি বাতিল ও পুনর্বহাল, শেয়ার নগদায়ন, দায় শোধ, বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও ষড়যন্ত্রকারীদের বহিষ্কার|
মানববন্ধনে আলটিমেটাম দিয়ে বলা হয়, দেশের কোটি গ্রাহকের আমানতের সুরক্ষায় এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে| দাবি বাস্তবায়নে বর্তমান পরিচালনা পর্ষদ ব্যর্থ হলে, ব্যর্থতার দায়ভার নিয়ে চেয়ারম্যানসহ পর্ষদকে পদত্যাগ করার জোর আহ্বান জানিয়েছেন গ্রাহকেরা|
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য মোঃ শাহিন আলম, মোহাম্মদ ইমদাদুল হক, মোহাম্মদ রুহুল কুদ্দুস, জিয়াউর রহমান, শিহাব উদ্দিন, আবু জাহিদ আনসারী, ওয়াহিদুর রহমান, আমিরুল ইসলাম, সেলিনা খাতুন, আলেয়া খাতুন, সোনা মিয়া, আব্দুল লতিফ, ফারুক হোসেন, হাদিসুর রহমান, শাকিল আহমেদ, হাবিবুর রহমান, আব্দুল আজিজ প্রমুখ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।