স্টাফ রিপোর্টার
ডিজিটাল যুগে মতপ্রকাশের ¯^াধীনতা নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক একটি হাফ-ডে অরিয়েন্টেশন| তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের অধিকার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়| গতকাল রবিবার চুয়াডাঙ্গা শহরের হোটেল শাহীদ প্যালেসে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানের আয়োজন করে বাদাবন সংঘ|
অরিয়েন্টেশনে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মতপ্রকাশের পরিসরকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে| সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন মানুষের মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে| তবে এই সুযোগের পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও ˆতরি হয়েছে|
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের ¯^াধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়| এছাড়া ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনাও তুলে ধরা হয়| চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩০ জন অংশগ্রহণকারী এ অরিয়েন্টেশনে অংশ নেন| অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের ¯^াধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন|
এ সময় উপস্থিত ছিলেন ¯^াধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ| এছাড়া ¯^াধীনতা প্রজেক্টের চুয়াডাঙ্গা কোয়ালিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোছা. হোসনে আরা ও জুলফিকার আলী|



