ছাত্রশিবিরের উদ্যোগে চুয়াডাঙ্গা সরকারি কলেজে দিনব্যাপী বইমেলা ও প্রকাশনা উৎসব পালিত

স্টাফ রিপোর্টার


ছাত্রশিবিরের উদ্যোগে চুয়াডাঙ্গা সরকারি কলেজে দিনব্যাপী বইমেলা ও প্রকাশনা উৎসব পালিত হয়েছে| গতকাল রবিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ মেলা পরিচালনা করা হয়| মেলার উদ্বোধন করেন ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব| এ সময় উপস্থিত ছিলেন শিবিরের জেলা শাখার সভাপতি সাগর আহম্মেদ, জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ| আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি মাসুদুর রহমানসহ অন্যান্ন দায়িত্বশীলরা
সাধারণ শিক্ষার্থীদের সংগ্রহ করার জন্য কয়েক শতাধিক বই, কলম, ক্যালেন্ডার, ডায়েরীসহ নানান শিক্ষা সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়| সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ জানান, তারা ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার পর্যন্ত বই এর ব্যবস্থা রেখেছেন| প্রথমত আয়োজন দিনব্যাপী করা হলেও পরবর্তীতে মেলার সময়সীমা ১ দিন বৃদ্ধি করে আজ সোমবার পর্যন্ত করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।