প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক ও অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন| গতকাল রবিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন| ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন| মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৪) বছর|
চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশ পাড়ার বাসিন্দা মিষ্টভাষী আবুল কালাম আজাদ গত শনিবার রাতে হটাত করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন| রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়| পরদিন বেলা ১১টার দিকে তিনি মারা যান| মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্নীয় ¯^জন রেখে গেছেন| তার ছেলে ও মেয়ে দেশের বাইরে থাকায় মরহুমের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে| আগামীকাল মঙ্গলবার গ্রামের বাড়ি আন্দুলবাড়ীয়া হাইস্কুলে মাঠে সকাল ১০ টাই প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে| এরপর বাদজোহর চুয়াডাঙ্গা পলাশ পাড়া মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে|
২০১১ সালে সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা থেকে প্রিন্সিপাল অফিসার থাকাকালীন অবসরে যান আবুল কালাম আজাদ| এরপর তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে পড়েন| তার আকর্ষিক মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।