আটকবর প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া বাজার সংলগ্ন ড্রেনের পানিবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় গ্রামবাসী| দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ড্রেনের দুই মাথা বন্ধ হয়ে আবর্জনা ও ময়লাযুক্ত পানি জমে রয়েছে| এতে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ| গতকাল শনিবার দুপুরের দিকে চারুলিয়া বাজারে গ্রামবাসী একত্রিত হয়ে প্রশাসনের নিকট পানি নিষ্কাশনের দাবি জানান|
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পানি বের হওয়ার কোনো পথ না থাকায় বাজার ও আশপাশের এলাকায় চলাচলে ভোগান্তি বাড়ছে| বিশেষ করে শিশু ও প্রবীণরা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছে| মশা-মাছির উপদ্রবও বৃদ্ধি পাচ্ছে|
গ্রামবাসীরা জানান, ড্রেনটির দুই প্রান্ত বন্ধ থাকায় পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে| দ্রুত ড্রেনটি নদীর সঙ্গে সংযুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা| এ বিষয়ে গতকাল চারুলিয়া গ্রামের সাধারণ মানুষ বাজারে একত্রিত হয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন| দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জন¯^াস্থ্য ও পরিবেশের ওপর মারাত্নক প্রভাব পড়তে পারে|



