দামুড়হুদা অফিসঃ
দামুড়হুদায় শহীদ জিয়া স্মৃতি সিক্স এ সাইড চায়না বার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় বনানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে| গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বনানী স্পোর্টিং ক্লাব দামুড়হুদা বনাম ফাইভ স্টার ক্লাব ফার্মপাড়া চুয়াডাঙ্গার মধ্যে এই মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়|
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা সিক্সে এ সাইড চায়না বার পদ্ধতিতে বনানীপাড়া স্পোর্টিং ক্লাব দামুড়হুদা বনাম ফাইভ স্টার ক্লাব ফার্মপাড়া চুয়াডাঙ্গার মধ্যে অনুষ্ঠিত হয়| খেলায় উভয় দলে মোট ৬টি করে প্লেয়ার অংশগ্রহণ করে| প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধ মিলে মোট ৬০ মিনিটের খেলায় উভয় দল কোন গোল করতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়| ট্রাইবেকারে বনানী স্পোর্টিং ক্লাব দামুড়হুদা ৩-২ গোলে ফাইভ স্টার ক্লাব ফার্মপাড়া চুয়াডাঙ্গাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে| ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বনানী স্পোর্টিং ক্লাবের ৯ ন¤^র জার্সি পরিতে খেলোয়াড় নাসিম| রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন ইমাম হোসেন ও ধারাভাষ্য দেন তোতা মিয়া| টুর্নামেন্টে মোট ১৬ টি ফুটবল দল অংশগ্রহণ করেছিল|
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রার্নাস আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু| শহীদ জীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমীর সভাপতি মিলন বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খাঁন, জেলা ছাত্র দলের যুগ্ম- সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, দামুড়হুদা সদর ইউনিয়ন ৪ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল আজাদ প্রমূখ| টুর্নামেন্ট আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শরিফুল, তুষার, আলামিন, শোভন, জাকির, সুৃৃমনসহ আরো অনেকে|
দামুড়হুদায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বনানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন



