চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজেন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:


চুয়াডাঙ্গায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে| গত বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন চুদয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জমির উদ্দিন| উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমির উদ্দিন বলেন, বাংলার আপামোর জনসাধারণের প্রাণের খেলা হলো ফুটবল| এ খেলার সাথে জড়িয়ে রয়েছে মা, মাটি ও মানুষের বিনোদনের গল্প| ভালো খেলোয়াড় সৃষ্টিতে প্রশিক্ষনের বিকল্প নেই|

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষনে জেলা শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে মাস ব্যাপী প্রশিক্ষন কার্যক্রমে তোমরা যারা প্রশিক্ষণ গ্রহণ করছো তারা নিশ্চয় ভাগ্যবান| কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান শত শত শিক্ষার্থী থাকলেও খেলাধুলার প্রশিক্ষণে হাতে গোনা কিছু শিক্ষার্থীর ভাগ্য জোটে| তোমরা যারা আজ এ প্রশিক্ষণে প্রশিক্ষণ গ্রহণ করার নির্বাচিত হয়েছো লেখা-পড়ার পাশাপাশি প্রশিক্ষণ লব্ধ গ্যারান্টি কাজে লাগাবে|
উদ্বোধনী অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা| বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় বিপুল হাসান| আলোচনা শেষে বলে কিক মেরে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন| উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।