স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক দিনব্যাপী কর্মশালা (জিএপি) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালাটি অনুুষ্ঠিত হয়। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মশালাটি আয়োজন করে।
চুয়াডাঙ্গা ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলান রুগা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুর রহমান, কৃষিবিদ মো. জহিরুল ইসলাম-পিএম, কৃষিবিদ মো.কামরুজ্জামান (আরএসএম শস্য) ও মো. নাহিদুজ্জামান (আরএম) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মো.আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ডিলার মো. ফখরুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কর্মশালায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার শতাধিক ডিলার ও রিটেইলার অংশগ্রহন করেন।
কর্মশালায় জানানো হয়, ব্র্যাক আন্তর্জাতিকভাবে ৫ বার সেরার স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশে ব্র্যাকের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালতি হচ্ছে। টিস্যু কালচার পদ্ধতিতে ব্র্যাকের বীজ আলু উৎপাদন হয়। এছাড়া,ব্র্যাকের ভুট্রা ও ধানবীজ মানে সেরা। কৃষক ও বীজ ব্যবসায়ীরা ব্র্যাকের উৎপাদিত পণ্য ব্যবহার করে নিজের স্বপ্ন পূরণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, ‘সৃষ্টিকর্তা এ অঞ্চলের মাটি ও গাছপালা উপহার দিয়েছেন। এখানে অপার সম্ভাবনা আছে। ব্র্যাক সব জায়গায় আছে। দিনব্যাপী প্রশিক্ষণ নিয়ে যাবেন। এখানে সচেতন হতে হবে। উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য সংস্থা কাজ করছে। নিরাপদ খাদ্য সংস্থা আছে। মোবাইল র্কোট করা হয়। আপনারা যারা প্রশিক্ষন নিলেন, তারা নিজের জীবনের কাজে লাগাবেন।’
চুয়াডাঙ্গায় ব্র্যাকের উদ্যোগে খাদ্য উৎপাদন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত



