দর্শনা অফিস
দর্শনায় টিন কেটে এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে দর্শনা বাসস্ট্যান্ড-হল্ট স্টেশন সড়কে অবস্থিত হামিজ ইলেকট্রিক নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চোরেরা দোকানের উপরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানে থাকা ৫টি সিলিং ফ্যান, প্রায় ১০ কয়েল বৈদ্যুতিক তার, এলইডি লাইট, মোবাইল চার্জারসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী।
এ বিষয়ে হামিজ ইলেকট্রিক এর মালিক হামিজ উদ্দীন দর্শনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
দর্শনায় টিন কেটে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি



